দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, যখম ৩ - The News Lion

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, যখম ৩

 


দি নিউজ লায়নঃ   দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের । জখম হয়েছেন তিনজন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি এলাকার মালদা- মানিকচক রাজ্য সড়কে। রাতেই আশঙ্কাজনক ৪ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে এক বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম বিট্টু শেখ (১৭)। তার বাড়ি মালদা শহরের মহেশমাটি রায়পাড়া এলাকায়।


আহত বাবলু শেখ, সাদিকুল শেখ এবং খলিফ শেখের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের বাড়ি ইংরেজবাজার থানার বুধিয়া এবং মহেশমাটি এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মানিকচক থানার গোপালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাইকে চেপে দুই জন বাইক আরোহী। অন্যদিক দিয়ে মালদা শহরের দিকে ফিরছিল একটি বাইকে চেপে দুই আরোহী। এরপর দুইদিক থেকেই বেপরোয়াভাবে আসা দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চালকের মাথায় হেলমেট ছিল না। দুটি মোটর বাইক আপাতত আটক করেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.