গাড়ি কিনে বিপাকে থালাপতি বিজয় - The News Lion

গাড়ি কিনে বিপাকে থালাপতি বিজয়

 


দি নিউজ লায়নঃ   এবার খবরের শিরোনামে তামিল সুপারস্টার থালাপতি বিজয়। আমদানিকৃত রোলস রয়েস গাড়ির প্রবেশ কর ছাড়ের আবেদন করায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন মাদ্রাজ হাইকোর্ট। সূত্রের খবর, থালাপতি বিজয়ের আবেদনের পর তা খারিজ করে দিয়ে আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন, যা তাঁকে দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে এবং দিতে হবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কোভিড-১৯ পাবলিক রিলিফ ফান্ডে।  


বিজয় ওই গাড়িটি কিনেছিলেন ২০১২ সালে এবং আমদানি করেছিলেন ইংল্যান্ড থেকে। তবে অভিনেতা প্রবেশ কর দেননি। উল্টো একে চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করেন। গতকাল মঙ্গলবার আদালত ওই রায় দেন। সূত্রের খবর অনুযায়ী, মাদ্রাজ হাইকোর্ট বলেছেন, তাঁর মতো সিনেমার নায়ক এমন কাজ করবেন, তা ছিল অপ্রত্যাশিত। কর না দেওয়া অসাংবিধানিক।  জানা গেছে, ওই গাড়ির দাম ৭.৯৫ কোটি টাকা।   


যা হোক, তামিল সিনেপাড়ায় জোর গুঞ্জন, সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমায় দেখা মিলতে পারে বলিউড কিং শাহরুখ খানের।  খবরে প্রকাশ, বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.