মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়াগেড়িয়া গ্রামের প্রায় ৪০ বছর বয়সী শ্যামল মান্ডি শুক্রবার বিকেল থেকে গ্রামেরই মাঠে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়া সত্ত্বেও সে বাড়ি ফিরে আসেনি। মাছ ধরতে গিয়ে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকেরা তার সন্ধানে খোঁজখবর করে। অবশেষে শুক্রবার রাত্রি নটা নাগাদ গ্রামের মাঠ থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এরপর তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হলে ডাক্তারবাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ঝাড়্গ্রাম থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে মৃতদেহটি ময়নাতদন্তের পর জানা যাবে ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। সেই সঙ্গে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment