জলমগ্ন ঘাটালে মৃত ২ - The News Lion

জলমগ্ন ঘাটালে মৃত ২

 


দি নিউজ লায়নঃ  একটানা প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলের তলায়।জলের স্রোতে ভেসে গিয়েছে বাড়ি। সাপ মানুষ একসঙ্গে বসবাস করছেন ।যার ফলে টানা বর্ষণে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে । সাপের ছোবলে মারা গেছেন মদনমোহন পাত্র ,তার বয়স ৫৪ বছর ,তার বাড়ি চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। অপরদিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন পূর্ণ চন্দ্র দাস তার বয়স ২৮ বছর।তার বাড়ি ঘাটাল থানার নুকুড় বাজার এলাকায় । 


যেভাবে জলের স্রোত বইছে  তাতে বহু বাড়ি ঘর  ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।প্রতিটি এলাকায়  বিষাক্ত সাপের প্রাদুর্ভাব শুরু হয়েছে। গোটা এলাকা জুড়ে সাপের আতঙ্কে কার্যত আতঙ্কের মধ্যে রয়েছেন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে তেমনি অনেকেই সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন । কার্যত প্রাণ হাতে নিয়ে মানুষ ঘরে রয়েছেন। পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে । মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছে ।ঘর থেকে বেরোতে পারেনি। পাওয়া যায়নি নৌকো। যার ফলে দিশেহারা ওই এলাকার বাসিন্দারা। যেভাবে জল বাড়ছে তা অতীত দিনের সমস্ত বন্যাকে ছাপিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.