দরজায় হাত দিয়ে মৃত্যু নাবালিকার - The News Lion

দরজায় হাত দিয়ে মৃত্যু নাবালিকার

 


দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত একতালি গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। মৃত নাবালিকার নাম মল্লিকা নায়েক ,তার বয়স ১২ বছর । তার পরিবারের পক্ষে ভারতী নায়েক বলেন শুক্রবার রাত নটা নাগাদ বাড়ির দরজায় আর্থিং এর তার লেগে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেই সময় অসাবধানবশত মল্লিকা বাড়ির দরজায় হাত দিলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে ।


 বিষয় টি জানার সঙ্গে সঙ্গে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে স্থানীয় বিনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে। বিনপুর থানার পুলিশ শনিবার সকালে মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। 


তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঠিক কি কারণে ওই নাবালিকা তার বাড়ির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে তা খতিয়ে দেখার জন্য বিনপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে মৃতদেহটি ময়নাতদন্তের পর বিনপুর থানার পুলিশ মৃতদেহটিকে তার পরিবারের হাতে তুলে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.