রাজ্যের মধ্যে ৬৯০ পেয়ে সম্ভব্য অষ্টম হয়েছেন দীপশংকর সাহা
দি নিউজ লায়নঃ নবদ্বীপ আরসিবি সারস্বত মন্দিরের ছাত্র দীপশঙ্কর সাহা ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর এবং রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। কৃতি ছাত্র টির বাবা মনোতোষ সাহা পেশায় একজন সব্জি বিক্রেতা। বাড়ি নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চোটির মাঠ এক নম্বর মাথা পুর লেন এলাকায়।
মনোতোষ বাবুর দুই ছেলের মধ্যে ছোট ছেলে দীপশঙ্কর। বড় ছেলে বর্তমানে কোলকাতায় একটি বেসরকারী কোম্পানিতে কর্মরত। মনোতোষ বাবু সাধারণ একজন সব্জি বিক্রেতা হওয়ার কারণে আর্থিকভাবে সংসারের অস্বচ্ছলতা রয়েছে। তার মধ্য থেকেও ছোট ছেলে দীপশঙ্করের এই সফলতা তাঁর পরিবারের কাছে অনেক বড় পাওনা বলে এই দিন জানান তিনি। পাশাপাশি মা-বাবার অনুপ্রেরণা ও নিজের বিদ্যালয় আরসিবি সারস্বত মন্দিরের শিক্ষক-শিক্ষিকাদের অকৃতিম সহযোগিতার কারণেই সে আজ স্কুল ও রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করতে পেরেছে বলে জানায় দীপশঙ্কর।
বর্তমানে সে বিজ্ঞান বিভাগে পড়তে চায় এবং ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় দীপশঙ্কর, বলেও এইদিন জানায় কৃতি এই ছাত্রটি। পড়াশোনার পাশাপাশি দীপশঙ্করের ক্রিকেট খেলার প্রতি আগ্রহ রয়েছে বলেও এই দিন জানায় সে। তাঁর এই সফলতায় স্বাভাবিকভাবেই আরসিবি সারস্বত মন্দির বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ খুশি ছাত্রটির পরিবারের সদস্যরা।

Post a Comment