প্রথম হয়েও জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে না পারার আক্ষেপ অর্ঘদ্বীপের - The News Lion

প্রথম হয়েও জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে না পারার আক্ষেপ অর্ঘদ্বীপের

 


দি নিউজ লায়নঃ আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অর্ঘদ্বীপ দেবনাথ এবার মাধ্যমিকে ৬৯৭ পেয়েছে। ছোট বেলা থেকেই ক্লাসে প্রথম হয় অর্ঘদ্বীপ। এবার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারে নি অর্ঘদ্বীপ। সেই আক্ষেপ রয়েছে। তবুও রেজাল্টে খুশি সে। আপাতত উচ্চমাধ্যমিক সম্পূর্ন করে জয়েন্ট দেবে সে। 


পরবর্তীতে কি করবে তা এখনও ভাবে নি অর্ঘদ্বীপ। বাবা তপন দেবনাথ রেলের অফিসার। মা কাবেরি দেবনাথ গৃহবধু। ম্যাকউইলিয়াম স্কুলে একমাত্র অর্ঘদ্বীপ এত বেশি নম্বর পেয়েছে। খুশি স্কুলের শিক্ষকরা। কোভিড পরিস্থিতিতে স্কুলের হতাশা কাটিয়ে দিয়েছে অর্ঘদ্বীপ বলে জানালেন স্কুলের শিক্ষকরা। অংক, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও ভুগোলে ১০০ তে ১০০ পেয়েছে অর্ঘদ্বীপ। অন্যান্যগুলোতে ১০০ তে ৯৯ নম্বর পেয়েছে অর্ঘদ্বীপ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.