আন্তর্জাতিক ধান গবেষণায় ডাক পেলেন বর্ধমানের যুবক - The News Lion

আন্তর্জাতিক ধান গবেষণায় ডাক পেলেন বর্ধমানের যুবক

 


দি নিউজ লায়নঃ   বর্ধমান জেলাকে শস্যগোলা বলা হয়। ধান উৎপাদনে এই জেলা এগিয়ে। আর সেই শস্যগোলার যুবক আন্তর্জাতিক ধান গবেষণায় ডাক পেলেন। বর্ধমান শহরের ৪ নম্বর ইছলাবাদের বাসিন্দা আকাশ দত্ত ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেলেন। বর্তমান গ্লোবাল ওয়ার্মিং পরিস্থিতিতে বদলে যাওয়া আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে কিভাবে  উন্নতমানের উচ্চ ফলনশীল  ধান উৎপাদন করা যায়। 


এই লক্ষ্যেই তার এই গবেষণা বলে জানান আকাশ। গোটা এশিয়া মহাদেশ থেকে মাত্র দু'জন সুযোগ পেয়েছেন। গবেষণা শেষ করে এদেশের মাটিতে  তার গবেষণার ফল প্রয়োগ করতে চান আকাশ। মূলত পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় এমন ধান নিয়ে গবেষণা করতে চান তিনি। বিভিন্ন বিষয়ের মধ্যে ধান গাছের জেনেটিক  ম্যানুপুলেশনই হলো তার গবেষণার বিষয়। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে আরো উচ্চফলনশীল ধান উৎপাদন করা যায় সেদিকেই জোর দেবেন বলে জানান তিনি। 


বিভিন্ন সময়ে খরা এবং অতিবৃষ্টির জন্য আমাদের রাজ্যে প্রচুর ধান নষ্ট হয়, সমস্যার মধ্যে পড়তে হয় কৃষকদের। তাই প্রতিকূল পরিস্থিতিতেও যাতে চাষের কোন অসুবিধা না হয়,  চাষিরা যাতে ঠিকমতো ধান উৎপাদন করতে পারেন, মূলত সেদিকেই নজর তার এই গবেষণা। এ বিষয়ে তার বাবা তারাপদ দত্তের জানান, তিনি নিজে একজন চাষি পরিবারের মানুষ, এমনকি নিজে এখনো চাষবাস দেখাশুনো করেন। পাশাপাশি দীর্ঘদিন কৃষি দপ্তরে কর্মরত ছিলেন, তাই ছেলের এই সুযোগে তিনি খুশি। আমেরিকার ইউনিভার্সিটি অফ ইলিওনিস, আবার্না স্যাম্পেইনে গবেষণা করতে যাবেন আকাশ দত্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.