নিখোঁজ হওয়া নাবালক ছেলে সহ উদ্ধার মা
দি নিউজ লায়নঃ শিমুরালি থেকে নিখোঁজ হওয়া নাবালক এবং তার মাকে পূর্ব মেদেনীপুরের নন্দকুমার থেকে উদ্ধার করলো চাকদা থানার অফিসার এস আই সঞ্জয় চ্যাটার্জ্জী। নাবালক সহ নিখোঁজ হওয়া মহিলার বাড়ি চাকদহ থানার দিঘড়াতে। স্বামী রতন সরকার জানান, 20 শে জুন শিমুরালি তে বাপের বাড়িতে এসেছিলো জামাইষষ্ঠীতে।
তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ফলে একুশে জুন চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর স্ত্রী এবং নাবালক সন্তান কে খুঁজে না পাওয়ায় চাকদহ নাগরিক সুরক্ষা সমিতির দ্বারস্থ হয় পেশায় ব্যবসায়ী রতন সরকার। চাকদহ নাগরিক সুরক্ষা সমিতির সহযোগিতায় 24 শে জুলাই চাকদহ থানায় এফআইআর দায়ের করা হয়।
এরপর কল্যাণী sdo-র তৎপরতায় ফোন ট্র্যাক করে চাকদহ থানার দুধে অফিসার সঞ্জয় চ্যাটার্জ্জী পুলিশ বাহিনী এবং নিখোঁজ হওয়া মহিলার স্বামী রতন সরকার কে নিয়ে পূর্ব মেদিনীপুর নন্দকুমার থানার অফিসারদের সঙ্গে নিয়ে, বাসুদেবপুর এর আচার্য পাড়ার থেকে নাবালক সহ তার মাকে উদ্ধার করে গতকাল রাতে চাকদহ থানায় নিয়ে আসেন। আজ এই নাবালক এবং তার মাকে কল্যাণী আদালতে তোলা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Post a Comment