কোভিড সচেতনতা অভিযানে রানাঘাটের মহকুমা শাসক - The News Lion

কোভিড সচেতনতা অভিযানে রানাঘাটের মহকুমা শাসক

 


দি নিউজ লায়নঃ    রানাঘাটে সাধারণ ব্যবসায়ীদের একশ্রেণীর মধ্যে মাস্ক পড়ার বিষয়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুদিন ধরে।এই কারণে  রানাঘাট পৌরসভার মুখ্য  পৌর প্রশাসক কোষলদেব বন্দোপাধ্যায় সহ অন্যান্য পৌর প্রশাসকদের নিয়ে সোমবার রানাঘাট রেল বাজার সংলগ্ন এলাকায় কোভিড সচেতনতা অভিযানে নামলেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার।


এর আগেও বেশ কয়েকবার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে কোভিড সচেতনতা অভিযান চালিয়েছিলেন মহকুমা শাসক। আজ রেল বাজার সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের  মাস্ক পড়ার বিষয়ে তিনি সচেতন করেন।পাশাপাশি মাস্ক না পড়লে  যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও এদিন ব্যবসায়ীদের জানিয়ে দেন মহকুমা শাসক।


রানাঘাটকে করোনা মুক্ত রাখতে আগামী দিনে রানাঘাট পৌরসভা ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আরও অভিযান চলবে বলে এদিন সংবাদমাধ্যমকে জানান রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার।এদিন রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দোপাধ্যায়, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য পবিত্র ব্রহ্ম,অসিত দত্ত সহ পৌর আধিকারিকদের সঙ্গে একটি জরুরী বৈঠক করেন মহকুমা শাসক রানা কর্মকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.