মদ্যপ স্বামীর হাত থেকে বাঁচিয়ে রাখা টাকা ও গমের বস্তা তুলে নিয়ে গেল হাতি - The News Lion

মদ্যপ স্বামীর হাত থেকে বাঁচিয়ে রাখা টাকা ও গমের বস্তা তুলে নিয়ে গেল হাতি

 


দি নিউজ লায়নঃ  মদ্যপ স্বামীর হাত থেকে বাঁচাতে ১৩ হাজার টাকা গমের বস্তার মধ্যে রেখেছিলেন স্ত্রী আশালতা দোলই।  সেই টাকা সহ গমের বস্তা রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গেল  একটি দাঁতাল হাতি। যার ফলে  ওই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকার মনিদহ গ্রামপঞ্চায়েত এর  শালিকা গ্রামে ।


খাবারের খোঁজে প্রায়ই হাতির পাল জঙ্গল লাগোয়া  ওই গ্রামে চলে আসে। চাল , গমের আশায় ঢুঁ মারে গৃহস্থের বাড়িতে। এরকমই একটি দাঁতাল  হাতি বুধবার রাতে আশালতা দোলই এর বাড়িতে হানা দেয়। ঘর ভেঙে শুঁড় বাড়িয়ে এক এক করে টেনে আনে চাল , গম , ডালের বস্তা। আর এই গম বস্তার মধ্যেই  ১৩ হাজার টাকা সংসার খরচের জন্য সরিয়ে রেখেছিলেন তিনি।  


বুধবার গভীর রাতে হাতির হাত থেকে বস্তা উদ্ধার করার সাহস পাননি। যার ফলে একেবারে তিনি হতাশ হয়ে পড়েন। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে  যেভাবে রাতে হাতি গ্রামে  ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে হাতির হামলায় আতংকের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। 


বৃহস্পতিবার সকালেই  ওই মহিলা ছুটে যান জঙ্গলে। দেখেন খালি বস্তা পড়ে রয়েছে। চাল , গম ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথাও টাকা নেই। হাতি টাকা সহ গমই খেয়ে ফেলেছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে শালবনির রঞ্জা গ্রামে একটি বিশাল দেহি দলছুট দাঁতাল ঢুকে পড়ে গ্রামে। ভরদুপুরে গ্রামে দাঁতাল দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েকশ গ্রামবাসী আধঘন্টা র চেষ্টায় সেই দাঁতাল কে পুনরায় জঙ্গলে ফেরত পাঠান।যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.