প্রতিবন্ধী পরিচারিকাকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ - The News Lion

প্রতিবন্ধী পরিচারিকাকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

 


দি নিউজ লায়ন; প্রতিবন্ধী পরিচারিকাকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, পরিচারিকা ৬ মাসের গর্ভবতী হয়ে যাওয়ার কথা জানালে তাঁকে মেরে ফেলার হুমকিও দেয় বাড়ির মালিক। ঘটনাটি ঘটে জয়নগর থানার বহড়ু রায় পাড়া এলাকায়। ঘটনায়   এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ওই পরিচারিকা জয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন।


 এদিকে, ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত বাড়ির মালিক সনাতন সরকার পলাতক। নির্যাতিতা মহিলার নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। স্থানীয় ও পুলিশ  সূত্রে খবর, বহড়ু রায় পাড়ার বাসিন্দা সনাতন সরকারের বাড়িতে ৫-৬ বছর ধরে কাজ করতেন ৩৩ বছরের ওই পরিচারিকা। 


সনাতন সরকার পেশায় বি এস এন এলের অস্থায়ী কর্মী। নির্যাতিতা পরিচারিকা বলেন, ১ বছর ধরে বাড়ির মালিক অন্যত্র বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন। এরপরে গর্ভবতী হয়ে পড়লে সেই কথা জানালে উনি মেরে মেলার হুমকি দেন। এই কারণে ৩ মাস আগে ওই বাড়ি থেকে আমি কাজ ছেড়ে দিই। পুলিশের কাছে মালিকের শাস্তির দাবি জানিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.