সাদা পোশাকে পেয়ারা বিক্রি লালবাগের অতিরিক্ত পুলিশ সুপারের !
দি নিউজ লায়ন; মুখ্যমন্ত্রী সব সময় বলেন , পুলিশ যেমন অপরাধ দমন করবে কঠোর ভাবে, ঠিক তেমন ই যে কোনো বিষয়ে সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আস্থা অর্জন করতে হবে পুলিশকে। জনসংযোগ বাড়াতে, মানুষের আস্থা যাচাই করতে উর্দি খুলে সাধারণ পোশাক পড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার।
বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে হঠাৎ এক পেয়ারা বিক্রেতার কাছে তিনি আসেন , আচমকাই পেয়ারা বিক্রেতা চিনতে না পেরে অতিরিক্ত পুলিশ সুপার কে উদ্দেশ্য করে বলেন "দাদা আমার ভ্যান একটু খেয়াল রাখুন আমি টিফিন করে আসি ", আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন যান আপনি নিশ্চিন্তে খেয়ে আসুন।
ইতিমধ্যে পেয়ারা কিনতে আসে বেশ কিছু ক্রেতা , সাবলীল ভঙ্গিমায় দাড়িপাল্লায় পেয়ারা ওজন করে পুলিশ সুপার ক্রেতাদের হাতে পেয়ারা তুলে দেন। প্রায় কুড়ি মিনিট পর দোকানের মালিক ফিরে আসেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার চলে যান। বিক্রেতার কাছে নিজের পরিচয় দেননি লালবাগের এই তরুন পুলিশ অফিসার । আশে পাশের দোকানের দোকানদার দের কাছ থেকে পারেন যার দায়িত্ব তিনি তার দোকান ছেড়ে দিয়ে গিয়েছিলেন তিনি একজন বড় পুলিশ অফিসার।
দোকান দেখভালের দায়িত্ব তিনি শুধু মেনে নিয়েছেন তাই নয় পাশাপাশি খদ্দের যে লক্ষী সেটা বুঝে দাঁড়িপাল্লা নিয়ে করেছেন। বিষয়টি নিয়ে তনময় সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, যিনি পেয়ারা বিক্রেতা তিনি মানুষ - আমিও একজন শিক্ষিত মানুষ, তিনি সহজ সরল ভাবে আমার কাছে আবেদন রেখেছেন , আমার উচিত সেই আবেদন কে সম্মান জানাবে , একজন মানুষ হিসেবে আমি আরেকজন মানুষ কে সম্মান জানিয়েছি । মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব , প্রত্যেক মানুষ নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে আমরা সুস্থ সমাজ গড়ে তোলার দিকে দ্রুত এগিয়ে যেতে সক্ষম হবো।

Post a Comment