যে কোনও মুহূর্তে পৃথিবীতে আছড়ে পড়তে পারে সৌর ঝড়
দি নিউজ লায়নঃ যে কোনও মুহূর্তে পৃথিবীতে আছড়ে পড়তে পারে সৌর ঝড়। এমনটাই মনে করেন নাসার বিজ্ঞানীরা। প্রতি ঘণ্টায় ১৬ লক্ষ কিমি বেগে ধেয়ে আসছে এই ঝড়। দুনিয়া জুড়ে ক্ষতি হতে পারে বিদ্যুৎ পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো। সূর্যের নিরক্ষীয় অঞ্চলের এক্কটি গর্ত থেকে নির্গত এই সৌর শিখার কথা প্রথম জানা যায় ৩ জুলাই।
এটি সর্বোচ্চ ৫০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে। একেবারে বিধ্বংসী জিওম্যাগনেটিক (ভূ-চৌম্বকীয়) ঝড় না হলেও মাঝারি তীব্রতার ঝড় উঁচু অক্ষাংশের এলাকায় মেরুচ্ছটা তৈরি করতে পারে। সৌর শিখার প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বায়ুমণ্ডলের ওপরের দিকে থাকা কৃত্রিম উপগ্রহগুলির। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে জিপিএস নেভিগেশন, মোবাইল ফোন সিগন্যাল এবং স্যাটেলাইট টিভি।
বিদ্যুতের গ্রিডগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। নাসার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, একটা বড় এলাকায় এক ঘণ্টার জন্য উঁচু কম্পাঙ্কের বেতার যোগাযোগ ব্যাহত হতে পারে। সেন্টারটি এই সৌর ঝড়কে এক্স১ (X1) শ্রেণিতে ফেলেছে। সূর্যে বড় বড় বিস্ফোরণের ফলে নির্গত হয় শক্তি, আলো এবং তীব্র গতিসম্পন্ন পার্টিকলস যা পৃথিবীর দিকে ধেয়ে আসে।

Post a Comment