লাটাগুড়ির ফাকা রাস্তায় জ্যান্ত ভূত ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; একদিকে করোনা আবহ এবং অন্যদিকে জঙ্গল বন্ধ। যারফলে ডুয়ার্স প্রায় পর্যটকহীন। তবে করোনা আতংক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পর্যটনকেন্দ্র গুলি। দূরবর্তী এলাকার পর্যটকরা না আসলেও অনেকেই ঘুরতে আসছেন ডুয়ার্সে। ঠিক এইসময় লাটাগুড়ির জঙ্গলে জ্যান্ত ভূতের দর্শন মিলল। আর হাতে নাতে সেই 'ভূতুড়ে মহিলাকে' ধরে ফেলতেই চাঞ্চল্যকর অভিযোগ পর্যটকদের। এর আড়ালে ছিনতাইবাজদের দল থাকতে বলে অভিযোগ পর্যটকদের।
জানা গেছে, রবিবার রাতে গরুমারা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে চলে যাওয়া ৩১ নং জাতীয় সড়ক ধরে ডুয়ার্স থেকে ফিরছিলো পর্যটকের দল। পথে মহাকাল এলাকায় সাদা থান পড়া আবার হাতে শাখা পড়া এক মহিলা আচমকাই গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলো।
তাকে দেখেই গাড়ি থেকে নেমে পড়ে মহিলা ও পুরুষেরা। এরপর এক মহিলা পর্যটক গাড়ি থেকে নেমে ভূতুড়ে মহিলাকে জাপটে ধরেন। এরপরেই রাস্তায় ভিড় জমে যায়।
ঘটনায় সুমনা সরকার নামে এক পর্যটক জানান, " ছোট বেলা থেকে তিনি শুনে আসছি লাটাগুড়ির রাস্তায় ভূত দেখা যায়। আর ছিনতাইয়ের দল অন্ধকার রাস্তায় জঙ্গলে লুকিয়ে থাকে। ঐ মহিলাকে চেপে ধরতেই তিনি বলতে থাকেন আমাকে কিছু করবেন না। আমার পেছনে আট জন আছে, তাদের দেখুন। এরপর অনেক খোজাখুজি করলেও অন্ধকারে তাদের আর দেখা মেলেনি।" তিনি আরও বলেন, "সম্প্রতি গত কয়েকদিন ধরেই ওই এলাকায় নতুন করে ছিনতাই হয়েছে। তাই বিষয়টি পুলিশের খতিয়ে দেখা উচিৎ।"
বিষয়টি স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে বিষয়টি পুলিশের নজরে এনেছেন বলে জানা গেছে।
এবিষয়ে মেটেলি থানার আইসি গৌতম রায় কে ফোন করা হলেও তিনি এবিষয়ে কোন কিছু জানাতে চাননি।
পর্যটক জয়ন্ত সরকার বলেন, "চালসা থেকে ঘুরে আমি, স্ত্রী কন্যা বাড়ি ফিরছিলাম জলপাইগুড়ি। সেই সময় দেখতে পাই যে আচমকাই আমাদের সামনের গাড়িটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে পরেছে। আর একজন মহিলা অপর এক মহিলাকে জাপ্টে ধরে চিৎকার করছেন। তারপর সামনে গিয়ে দেখতে পাই একজন সাদা শাড়ি পরা মহিলা। মহিলার কথাতে অসঙ্গতি রয়েছে কিছু। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। এত রাতে একা মহিলা কি করে ওই রাস্তায় এলেন। কারণ এই রাস্তাতে হাতির হামলায় অনেকেরই মৃত্যু হয়েছে। তাই সেটা নিয়েও আমাদের সন্দেহ তৈরি হয়।"
পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, গতকাল রাতেই মহিলাকে উদ্ধার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে ।ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য ঐ এলাকায় অশরীরী আত্মা দেখা যায় বলে স্থানীয় দের মধ্যে গুজব রয়েছে। এমনকি বেশ কয়েকবার দূর্ঘটনাও ঘটেছে ওখানে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ অনেকে হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে আতঙ্ক আরো বেশি বাসা বেধে ছিলো বাসিন্দা দের মধ্যেও। । তবে প্রশাসন সব দিক খতিয়ে দেখছে। কি করে এত রাতে মহিলা সেখানে এল? মহিলার সঙ্গে আরো কেউ ছিলো কিনা, বা ডাকাতির কোন ছক ছিল কিনা সেই দিক গুলিও নিখুঁতভাবে খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment