পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অধীরকে - The News Lion

পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অধীরকে

 


দি নিউজ লায়নঃ পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অধীর চৌধুরীকে, এমনটাই কংগ্রেস সূত্রে  খবর।  কংগ্রেস হাইকমান্ড লোকসভায় পরিষদীয় দলনেতা হিসাবে কাকে বসানো যায় সেবিষয়ে আলোচনা করছে। অধীরের পরিবর্তে কে বসবে ওই পদে তা নিয়ে একাধিক নাম উঠে আসছে। 


কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বুধবার সোনিয়া গান্ধী এবিষয়ে ভার্চুয়াল মাধ্যমে অধীর চৌধুরীর সঙ্গে আলোচনা করবেন।  ১৯ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। আর তার আগেই লোকসভার পরিষদীয় দলনেতার পদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সারতে চাইছে কংগ্রেস হাইকমান্ড। রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি থেকে শুরু করে ২০১৯ লোকসভা ভোটে কংগ্রেসের লজ্জাজনক হার নিয়ে দলের একাধিক বিক্ষুব্ধ নেতারা কংগ্রেস হাইকমান্ডের কাছে চিঠি দিয়ে সেই ক্ষোবের কথাও তুলে ধরেন।


 রাজনৈতিক মহলের মতে, বিক্ষুব্ধ নেতাদের মধ্যে থেকেই কাউকে লোকসভায় পরিষদীয় দলনেতার পদ দেওয়া হতে পারে। শশী থারুর, মণীশ তিওয়ারি, গৌরব গগৈ, উত্তম কুমার রেড্ডি এদের মধ্যে কাউকেই করা হতে পারে লোকসভায় পরিষদীয় দলনেতা, এমনটাই খবর কংগ্রেস হাইকমান্ড সূত্রে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.