আজ বারাণসী গেলেন প্রধানমন্ত্রী - The News Lion

আজ বারাণসী গেলেন প্রধানমন্ত্রী

 


দি নিউজ লায়নঃ  বারাণসী গেলেন নরেন্দ্র মোদি।  সেখানে গিয়ে একেবারে ১৫০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ দিলেন তিনি। এই ১৫০০ কোটি টাকা খরচ হবে জল, সড়ক এবং আরও বিভিন্ন প্রকল্পে। এই সমস্ত প্রকল্পের শিলান্যাস আজ দফায় দফায় করতে চলেছেন মোদি।  আজ বারাণসী পৌঁছে প্রথমেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় যোগী সরকারের তুমুল প্রশংসা করেছেন মোদি। 

 

 আজ সকাল সাড়ে ১০টায় বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে পৌঁছন মোদি। এরপর বিএইচইউ ক্রীড়াঙ্গনের সভায় যাওয়ার কথা তাঁর। সেখানে প্রায় ২৮০টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এরপর জাপান এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন মোদি। জানা গেছে, এই কনভেনশন সেন্টারে একসঙ্গে ১২০০ জন বসতে পারবে। সূত্রের খবর, রুদ্রাক্ষ গাছের চারা পুঁতে এই সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই পর্ব মিটিয়ে বিএইচিউ হাসপাতাল ঘুরে দেখবেন তিনি। এরপর ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.