বাঁকুড়ায় শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

বাঁকুড়ায় শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ   ভাজপার জেলা নেতৃত্বের প্রতি বঞ্চনা ও স্বজনপোষণের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির শতাধিক কর্মী। আজ বাঁকুড়ার তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তীর হাত ধরে এই বিজেপি কর্মীরা তৃনমূলে যোগ দেন। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির ভাঙন অব্যাহত বাঁকুড়া জেলায়। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও বিজেপি শিবির থেকে দলের নেতা কর্মীরা তৃণমূল শিবিরে যোগ দিচ্ছেন।


 এবার তালডাংরার নব নির্বাচিত বিধায়ক অরূপ চক্রবর্তীর হাত ধরে বাঁকুড়ার ইন্দপুর এলাকার শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের দাবি বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে  যোগ দিয়েছেন বিজেপির জেলা কমিটির প্রাক্তন সদস্য দীনবন্ধু ব্রহ্মচারী ও রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যা শোভনা চৌধুরী। এদিন তৃণমূলে যোগ দেওয়া কর্মী সমর্থকদের দাবি বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না। এর সাথে যুক্ত হয়েছিল বিজেপির জেলা নেতৃত্বের একাংশের অসহযোগিতা ও গোষ্ঠীদ্বন্দ। সেকারনেই দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাঁরা দলত্যাগ করে তৃনমূলে যোগ দিয়েছেন।


 দলবদলে তৃনমূলে যোগ দেওয়া রঘুনাথপুর পঞ্চায়েতের সদস্যা শোভনা চৌধুরী বলেন, ' আমি বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। সমস্যায় পড়লে বিজেপি নেতৃত্বকেও পাশে পাইনি। এই অবস্থায় তৃনমূলে যোগ দিয়ে আমি মানুষের জন্য কাজ করতে চাই'। তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন, ' এদিন যারা তৃনমূলে যোগ দিয়েছেন তাঁদের সকলকে স্বাগত। বাংলায় তৃনমূলই যে উন্নয়নের একমাত্র পথ তা বুঝতে পেরেই তাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন'।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.