মারুতি ও মোটরবাইকের সংঘর্ষে আহত ৬ - The News Lion

মারুতি ও মোটরবাইকের সংঘর্ষে আহত ৬

 


দি নিউজ লায়ন;    মারুতি ও মোটরবাইকের সংঘর্ষে আহত ৬,ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকন্দি গোলাঘর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার দুপুর নাগাদ দাসপুর থেকে কেশপুরে যাওয়ার পথে আকন্দি গোলাঘর এলাকায় একটি বাইক ওভারটেক করার সময় এই দুর্ঘটনাটি ঘটে।


 এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নির্মাণসামগ্রীর উপর উঠে যায় মারুতি গাড়িটি। যার ফলে ওই দূর্ঘটনা টি ঘটে।ওই দুর্ঘটনায় আহত হয় মোটরবাইক এর চালক সহ মারুতি গাড়িতে থাকা ৬ জন। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


এরপর আহতদের মধ্যে  কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাদের কে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ওই দুর্ঘটনার  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশপুর থানার পুলিশ। কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক ও মারুতি গাড়ি টি কে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.