কলকাতা পুলিশের ডিসি অফিসের দোতলায় আগুন
দি নিউজ লায়নঃ সাত সকালে কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় আগুন।দমকলের ছ'টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে । সেই সময় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) সুদীপ সরকার অফিসে ছিলেন না ৷ হতাহতের কোনও খবর নেই । তবে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ।
জানা গিয়েছে, শর্ট সাকিট থেকেই আগুন লেগে ছড়িয়ে পড়ে। ৷দমকল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ছ'টা নাগাদ ফুলবাগান থানা এলাকায় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় আগুন লাগে। দমকলের বাহিনী দ্রুত চলে আসার ফলে আগুন ভয়াবহ মাত্রায় ছড়ায়নি । এদিন সকালে ডিসি অফিসে ডিউটি করছিলেন বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল । তাঁরাই প্রথমে পোড়া গন্ধ পান ।এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে ৷

Post a Comment