দাঁতনে তৈরি হবে ফুট ওভার ব্রিজ - The News Lion

দাঁতনে তৈরি হবে ফুট ওভার ব্রিজ

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন -১ ব্লকের প্রহরী বিহীন রেল ক্রসিং গুলির ওপর ফুট ওভার ব্রিজ করার জন্য উদ্যোগী হয়েছেন  দাঁতন এর তৃণমূল  কংগ্রেসের বিধায়ক বিক্রম প্রধান। 


তিনি জানান ,  বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষকে আশ্বাস দিয়েছিলেন তাঁদের অসুবিধার কথা ভেবে রাজ্য সরকারপ্রহরী বিহীন রেল ক্রসিং গুলির ওপর ফুট ওভার ব্রিজ করে দেবে। 


দাঁতন এরবিধায়ক বিক্রম প্রধান  জানান , এজন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রেলের অনুমোদন এর জন্য আবেদন জানানো হয়েছে। এরফলে উপকৃত হবেন  দাঁতন এর কয়েক হাজার মানুষ। সেই সঙ্গে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন এলাকার বাসিন্দারা।  প্রহরী বিহীন রেল ক্রসিং গুলির উপর ফুটওভার ব্রিজ তৈরির কাজ রেল অনুমতি দিলে শুরু হবে বলেও তিনি জানান। যার ফলে খুশি দাঁতনের সর্বস্তরের মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.