লেকটাউনে বৃদ্ধা খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত - The News Lion

লেকটাউনে বৃদ্ধা খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত

 



দি নিউজ লায়নঃ  ১০ দিনের মধ্যে খুনের কিনারা করল বিধাননগর পুলিশ।  উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল অভিযুক্তকে। তার থেকে পাওয়া গেল মৃতার মোবাইল ফোন ও গয়না। কী কারণে হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। শনিবারই অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। 


 ২১ তারিখ বাঙ্গুড় বি ব্লক থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে লেক টাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা যায় প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করা হয় তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় ৬২ বছরের মহিলাকে। পুলিশ সূত্রে খবর হত্যার পর লুঠপাট চালায় অভিযুক্ত। 


তদন্তে জানা যায়, মাত্র ৪ দিন আগে ফ্ল্যাটে কাজের জন্য উত্তরপ্রদেশ থেকে এক যুবক এনেছিলেন দীপা মুখোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ। মৃতার ছেলের অভিযোগ করেছিলেন, ঘটনার পর থেকে পলাতক ওই যুবক। এমনকী, বন্ধ করে রেখেছে মোবাইলও! তাতেই সন্দেহ আরও বাড়ে।  উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে শেষপর্যন্ত অভিযুক্ত দীনেশ প্রসাদকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.