পুলিশকর্মীকে ধারালো অস্ত্রের কোপ! গ্রেফতার অভিযুক্ত - The News Lion

পুলিশকর্মীকে ধারালো অস্ত্রের কোপ! গ্রেফতার অভিযুক্ত

 


দি নিউজ লায়নঃ   ভোররাতে কর্তব্যরত কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল মাদকাসক্ত এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিয়ালদহে।  সকাল সাড়ে চারটে নাগাদ শিয়ালদহ উড়ালপুলে ডিউটি করছিলেন মুচিপাড়া থানার কনস্টেবল আতিউর রহমান। আচমকাই তাঁর নজরে পড়ে, উড়ালপুলে ঘোরাঘুরি করছেন এক মাদকাক্ত  ব্যক্তি। সঙ্গে সঙ্গে উড়ালপুল থেকে তাকে সরিয়েও দেন। 


তার কিছুক্ষণ পর আবারও ওই ব্যক্তি উড়ালপুলে ওঠার চেষ্ট ধরে ফেলে ফেলেন কনস্টেবল আতিউর রহমার। তবে দ্বিতীয়বার উড়ালপুলে ওঠার সময় হাতে ছিল চপার। ধরে নিয়ে যাওয়ার সময়ে সেই চপার দিয়ে মাদকাসক্ত , কর্তব্যরত পুলিশকর্মীর হাতে আঘাত করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.