Free Fire অনলাইন গেমে চল্লিশ হাজার টাকা খুইয়ে আত্মহত্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রের - The News Lion

Free Fire অনলাইন গেমে চল্লিশ হাজার টাকা খুইয়ে আত্মহত্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রের

 


দি নিউজ লায়নঃ  Free Fire অনলাইন গেমে চল্লিশ হাজার টাকা খুইয়ে আত্মহত্যার পথ বেছে নিল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ঐ কিশোর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়।  সূত্রের খবর, শুক্রবার নিজের বাড়িতেই আত্মহত্যা করে ওই কিশোর। নাবালকের বাবা প্যাথোলজি ল্যাবে কাজ করেন বলে জানা গিয়েছে। 


তিনি বাড়িতে ছিলেন না। পেশায় নার্স ঐ নাবালকের মা জেলা হাসপাতালে কাজে গিয়েছিলেন বলে জানায় পুলিস। জানা গিয়েছে, মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ পেয়ে ছেলেকে ফোন করে বকাবকি করেন নাবালকের মা। তারপরেই নিজেকে ঘরে বন্ধ করে সে। কিছু সময় পেরোলে বিষয়টি নজরে আসে নাবালিকার দিদির। দরজা না খুললে সে তার বাবা-মাকে জানায়। 


এরপর, দরজা ভাঙলে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ডিএসপি শশাঙ্ক জৈন জানান, ঐ কিশোর সুইসাইড নোট রেখে গিয়েছে। সেখানে মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কারণ হিসেবে অবসাদকেই উল্লেখ করে সে। আরও লেখে, Free Fire গেমে মায়ের UPI Account থেকে ৪০ হাজার টাকা 'অপচয়' করে ফেলাতে আত্মহত্যার পথ বেছে নেওয়া। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.