জ্বালানির শ্রাদ্ধানুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ - The News Lion

জ্বালানির শ্রাদ্ধানুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

  


দি নিউজ লায়নঃ    রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদের শ্রাদ্ধের আমন্ত্রণপত্র পাঠানো হল প্রধানমন্ত্রীকে। যদিও শ্রাদ্ধানুষ্ঠানের দিন এখনও ঠিক হয়নি। সেটা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করবেন বলে উদ্যোক্তাদের দাবি।  তবে মঙ্গলবার জিপিও থেকে  প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিলেন হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। স্পিড পোষ্টের মাধ্যমে। আগামী দিনে এই ধরনের আমন্ত্রণপত্র বারবার পাঠানো হবে বলে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ জানিয়েছেন।   


আয়োজনে কোনও ত্রুটি নেই। ঠিক যেভাবে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড ছাপানো হয় সেভাবেই এই বিশেষ কার্ডটি ছাপানো হয়েছে। সাদা কার্ডে কালো হরফ। ওপরে লেখা গঙ্গা। গীতার বাণী উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, ‘আপনার কল্যাণে পরম আরাধ্য গ্যাস, পেট্রোল, ডিজেল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাঁহাদের আত্মার শান্তি কামনায় পারলৌকিক কর্মে ব্রতী হয়েছি। এতদুপলক্ষে সপরিবারে সবান্ধবে পরলোকগত আত্মার শান্তি কামনায় ও নিয়মভঙ্গে আপনার নিমন্ত্রণ রইল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করে বাধিত করবেন এই আশা রাখি।’  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.