দুজন বাংলাদেশী মহিলা অনুপ্রবেশকারী ধৃত - The News Lion

দুজন বাংলাদেশী মহিলা অনুপ্রবেশকারী ধৃত

 


দি নিউজ লায়নঃ    নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তরের ভীমপুর থানার অন্তর্গত রাঙ্গিয়ারপোতা গ্রাম, যেখানে দীর্ঘ চার কিলোমিটার কোন ফেন্সিং তারকাটা নেই। এইখান দিয়ে মূলত মানুষ,ও গরুসহ অনেক পণ্য অবাধে চোরাচালান হয়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে বিএসএফের টহল বাড়ানো হয় তার ফলস্বরূপ, গতকাল দুপুর আনুমানিক দুটোর দিকে বাংলাদেশ থেকে ভারতে দুজন মহিলা,  বাংলাদেশী দালালের সহায়তায় বর্ডার পার করে প্রবেশ করার চেষ্টা করলে সেখানে মোতায়েন বিএসএফ 42 নম্বর ব্যাটেলিয়ান এর জোয়ানরা মেয়ে দুটিকে ধরে ফেলে।


ওই সময় দালালটি বিএসএফের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মেয়ে দুটির পরিচয় একজনের নাম মিঠু ডাকুয়া, পিতা মোঃ মতিয়ার রহমান। ঠিকানা: বরিশাল বাংলাদেশ। অপর জনের নাম :মিষ্টি খানম, পিতা আব্দুল বেপারী। ঠিকানাঃওয়াজিদপুর বাংলাদেশ। মেয়ে দুটিকে গতকাল সন্ধ্যায় বিএসএফ এর তরফ থেকে ভীমপুর থানায় হস্তান্তর করা হয়। মেয়ে দুটি কি উদ্দেশ্যে এখানে এসেছে তা এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তারা এই রুট দিয়ে প্রায়শ যাতায়াত করতো। আজ ভীমপুর থানা মহিলা দুজনকে স্পেশাল কোর্টে হাজির করবে। তারা কি উদ্দেশ্যে এই রুট দিয়ে অবৈধভাবে যাতায়াত করতো তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে ভীমপুর থানা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.