বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে স্কুলের জন্য জমি দান করলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক - The News Lion

বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে স্কুলের জন্য জমি দান করলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক

 


দি নিউজ লায়ন;   পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসের  দিন কেশিয়াড়ীর বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জন্য জমি দান করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ ওঝা। ৭৭ বছর বয়সী হরিপদবাবু অসুস্থ থাকায় বুধবার ২৮ জুলাই রাতে নিজের বাড়িতে ১৬ ডেসিমেল জমির দানপত্রের আইনি কাজ সম্পন্ন হয়। 


বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিলবন্ধু মহাপাত্রকে দানপত্র করেন হরিপদবাবু।

বৃহস্পতিবার জমির কাগজ খড়্গপুর সাব রেজিস্টার এর তাঁর হাতে তুলে দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র বলেন হরিপদ বাবু বিদ্যালয়ের খেলার মাঠের জন্য জমি দান করে নজীর সৃষ্টি করলেন ।ওই জমিতে বিদ্যালয়ের খেলার মাঠ তৈরি করা হবে ।সেই মাঠে বিদ্যালয়ের ছেলেমেয়েরা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে ।তাই হরিপদ বাবুর অবদান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের  পাশাপাশি  গ্রামবাসীরা সারাজীবন মনে রাখবেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.