মৃত ব‍্যক্তিদের অ্যাকাউন্টের মাধ‍্যমে টাকা তছরুপের অভিযোগ - The News Lion

মৃত ব‍্যক্তিদের অ্যাকাউন্টের মাধ‍্যমে টাকা তছরুপের অভিযোগ

 


দি নিউজ লায়ন;   চাঁচোল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পঞ্চায়েত সদস্য এবং সুপারভাইজারের বিরুদ্ধে সরকারি টাকা মৃত ব্যক্তিদের একাউন্টের মাধ্যমে টাকা তছরুপের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই চাচোল ব্লক ও মহকুমা প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন চাচোল ব্লক এবং মহকুমা প্রশাসক।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচোল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের১০০ দিনের প্রকল্পের মাধ্যমে হারিয়ান ব্রিজ থেকে ভগবানপুর পর্যন্ত  ক্যানেল সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু সেই ক্যানেল সংস্কারের কাজে আর্থিক তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। ভুয়ো মাস্টাররোল দেখিয়ে মৃত ব্যক্তির একাউন্টে টাকা ঢুকিয়েছে  মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার গণেশ রবিদাস ও ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্যা মঞ্জুরা বিবি। 


বিষয়টি জানতে পেরে চাচোল ব্লক মহাকুমা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূলের বুথ সভাপতি বুধা আলি। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজ প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছেন সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্য। ভুয়ো  মাস্টাররোল দেখিয়ে মৃত ব্যক্তির একাউন্টে টাকা ঢুকাচ্ছে সুপারভাইজার। পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। চাঁচল ১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য জানিয়েছেন, অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.