জঙ্গি যোগে সরকারি চাকরি থেকে বরখাস্ত হিজবুল প্রধানের ২ ছেলে সহ ১১ জন
দি নিউজ লায়ন; বর্তমানে পাকিস্তান নিবাসী হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের ২ ছেলেকে জম্মু ও কাশ্মীরের সরকারি চাকুরি থেকে বরখাস্ত করা হয়।। জঙ্গি কার্যকলাপে সাহায্য করার অভিযোগে এদের দুই জন সহ মোট ১১ জনকে এদিন বরখাস্ত করে জম্মু ও কাশ্মীর প্রশাসন।
তাদেরকে সংবিধানের ৩১১(২)(সি) ধারা অনুযায়ী বরখাস্ত করা হয়। জানা গিয়েছে ওই ১১ জনের মধ্যে ৪ জন চাকরি করত জম্মু ও কাশ্মীরের শিক্ষা দফতরে, ২ জন কাশ্মীর পুলিসে, ১ জন শের ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে, ১ জন কৃষি বিভাগে, ১ জন স্কিল ডিপার্টমেন্ট, একজন বিদ্যুত্ বিভাগে ও ১ জন স্বাস্থ্য দফতরে।

Post a Comment