হাওড়া সদরে দলীয় কার্য্যালয়ের সামনে শহীদ বেদীতে স্মরণ অরূপ রায়ের
দি নিউজ লায়নঃ ২১ জুলাইয়ের স্মরণ হাওড়াতেও। হাওড়া সদরে দলীয় কার্য্যালয়ের সামনে শহীদ বেদীতে স্মরণ অরূপ রায়ের। দলনেত্রীর ভাষণের লাইভ সম্প্রচার দেখলেন জায়ান্ট স্ক্রিনে। শহীদ স্মরণে ঐতিহাসিক ২১শে জুলাই, এই দিনকে সামনে রেখে বুধবার সকাল থেকে হাওড়া সদরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়।
এছাড়াও দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এদিন জেলা কার্যালয় চত্বরে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই এর ভার্চুয়ালি সভার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। অরূপ রায়, মনোজ তিওয়ারি, ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরী, অজয় ভট্টাচার্য, সৃষ্টিধর ঘোষ সহ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, এদিন হাওড়া জেলার সর্বত্র প্রতিটি ব্লকে প্রতি বিধানসভায় প্রত্যেক ওয়ার্ডে বুথ ভিত্তিক ২১ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে।
জায়ান্ট স্ক্রিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর, ডোমজুড় সহ প্রতিটি বিধানসভা এলাকায় সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এদিন ১৩ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বত্র নীরবতা পালন করা হয়। এদিন সকালে মধ্য হাওড়াতেও প্রত্যেক ওয়ার্ডে বুথ ভিত্তিক শহীদ দিবস পালিত হচ্ছে। দলের মধ্য হাওড়ার কার্যকরী সভাপতি মৃণাল দাস সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।

Post a Comment