এ টিএম ভেঙে লুঠের চেষ্টা - The News Lion

এ টিএম ভেঙে লুঠের চেষ্টা

 


দি নিউজ লায়ন; ব্যাঙ্কের এ টিএম মেশিনের কিছু অংশ ভেঙে লুঠের চেষ্টা চালালো একদল দুষ্কৃতী। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বারুইপুর থানার কল্যানপুর বাজার এলাকায় বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে ঘটনা জানাজানি হতে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।


 সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কল্যানপুর স্টেশনের কাছেই দক্ষিণদিকে কল্যানপুর বাজারের কাছে এস বি আই ব্যাঙ্কের এটি এম কাউন্টার। ব্যবসায়ীরা বলেন, এদিন সকালে দেখা যায় কাউন্টারের সাটার তোলা অবস্থায় রয়েছে। ভিতরে সাইরেন মেশিন ভাঙা অবস্থায় পড়ে। 


এমনকী, মেশিনের টাকা ঢোকানোর জায়গার ফাইবারের অংশটিকে ভাঙা হয়েছে। যদিও সিসিটিভি খোয়া যায়নি। ব্যাঙ্কের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন। ব্যবসায়ীদের অভিযোগ, বারংবার ব্যাঙ্কের লোকজনের কাছে নিরাপত্তারক্ষী রাখার কথা বলা হলেও নিরাপত্তারক্ষী রাখা হয়নি কাউন্টারে। এই কাউন্টারে অনেকবারই এ টি এম মেশিন ভাঙার চেষ্টা করা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.