হাওড়া সিটি পুলিশ ও বালি ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস - The News Lion

হাওড়া সিটি পুলিশ ও বালি ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস

 


দি নিউজ লায়ন;  'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে হাওড়া সিটি পুলিশ বালি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ান) দেবাশীষ গাঙ্গুলী, বালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুণ্ডু, বালির ট্রাফিক ইনস্পেক্টর কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। অটো চালক টোটো চালকদের হাতে এদিন স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়।


 সচেতনতার বার্তা তুলে ধরতে এদিন 'সেফ ড্রাইভ সেভ লাইফ' লেখা স্টিকার এবং 'নো মাস্ক, নো এন্ট্রি' লেখা স্টিকার বিভিন্ন গাড়িতে লাগানো হয়। গত এক বছরে হাওড়া সিটি পুলিশ এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ফলে দুর্ঘটনা অনেকটাই কমানো গেছে। এর সাফল্যও পেয়েছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ান) দেবাশীষ গাঙ্গুলি বলেন, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' বর্ষপূর্তি উপলক্ষে হাওড়া সিটি পুলিশ এর পক্ষ থেকে ৮টি ট্রাফিক গার্ডে সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস পালন করা হয়েছে। 


 সারা  পশ্চিমবঙ্গেই এই দিনটিকে পালন করা হয়েছে। বিভিন্ন গাড়ি, অটো, টোটো চালক সহ  যাত্রীদের মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কোভিড প্রটোকল মেনে চলার জন্য সচেতন করা হয়েছে। কোভিড প্রটোকলের ব্যাপারে কিটসও দেওয়া হচ্ছে। এছাড়াও টোটোর পিছনে যেসব যাত্রীরা বসেন তাদের মধ্যে  উপসর্গহীন করোনা রোগী থাকতে পারেন।  


এর থেকে সংক্রমণ যাতে না ছড়ায় সেই কারণে টোটোর মাঝে একটা স্বচ্ছ পার্টিশন করে দেওয়া হয়েছে।  আগের বছরেও এই পার্টিশন দেওয়া হয়েছিল এবছর 'সেফ ড্রাইভ সেভ লাইফ' উপলক্ষ্যে আবারও পার্টিশন দেওয়া হল। এতদিন লকডাউন ছিল। গাড়ি বন্ধ ছিল। তাতে সংক্রমণ কমে যাওয়া  স্বাভাবিক। এবারে কিছুটা রেস্ট্রিকশন ছিল। ১৫ মে থেকে রেস্ট্রিকশন শুরু হয়। এখন মানুষ কোভিড প্রটোকল মেনে চলছে বলে সংক্রমণ কমেছে। এছাড়াও শেষ দু'মাস সরকারের নিয়ন্ত্রণের জন্য সংক্রমণও কমেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.