সরকারি জমিতে অবৈধ নির্মাণ গড়ে ওঠায় ভাঙলো পুলিশ প্রশাসন - The News Lion

সরকারি জমিতে অবৈধ নির্মাণ গড়ে ওঠায় ভাঙলো পুলিশ প্রশাসন

 


দি নিউজ লায়ন; নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ নেহরুনগর পূর্ব পাড়ার প্রায় ১৫ বিঘা সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা নির্মাণ ভেঙে ফেলল  নবদ্বীপ পুলিশ প্রশাসন। এদিন নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশগঞ্জ নেহরুনগর পূর্ব পাড়ায় প্রায় ১৫ বিঘা সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। সেখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে দুটি জিসিপি মেশিন দিয়ে প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবৈধভাবে পাঁচিল তৈরি করা সেই নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো।


 সূত্রের খবর, নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশগঞ্জ নেহরুনগর পূর্ব পারায় প্রায় ১৫ বিঘা জমি সরকারিভাবে পাট্টা দেওয়া হয়েছিল বিভিন্ন অসহায় মানুষদের। কোনভাবে সেই সরকারি পাট্টা দেওয়ার জমি বেহাত হয়ে যায়। অল্প টাকায় বিক্রি করে দেয় এক প্রভু কে। প্রশাসন জানতে পেরেই নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করে এবং বিএলআরও ও এলআরও উপস্থিতিতে ভেঙে ফেলা হলো অবৈধ ভাবে গড়ে ওঠা নির্মাণ। 


এ বিষয়ে সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানায়, সরকারি জমি কখন বেদখল হয়েছে কিছুই জানি না আমরা। মাসখানেক আগেই দেখলাম পাঁচিল দিচ্ছে কিছু লেবার। তবে মাঝে মধ্যেই এক প্রভু আসতো, তাঁর নাম জানি না। শুনেছি তিনি ইসকনের প্রভু। তবে বেআইনিভাবে সরকারি জমি অধিগ্রহণ করেছিলো বলেই প্রশাসন ভেঙে দিচ্ছে বলে তিনি জানালেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.