ক্যানিং-এ সাইকেল যাত্রা ও অবস্থান বিক্ষোভ - The News Lion

ক্যানিং-এ সাইকেল যাত্রা ও অবস্থান বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  শনিবার সকাল ১১ টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হসপিটাল মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারের পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল যাত্রা করেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা।এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস নিজেই সাইকেল চালিয়ে ক্যানিং প্রেট্রোল পাম্পে আসে।


সেখানে প্রেট্রোল পাম্পে তিনি ফুলের মালা পড়িয়ে পেট্রোল কর্মীদের মিষ্টি মুখ করায়।সেখান থেকে সাইকেল করে ক্যানিং বাসস্ট্যান্ডে আসেন।সেখানেই শুরু হয় অবস্থান বিক্ষোভ।আর এই অবস্থান বিক্ষোভ চলছে ১০ ও ১১ জুন পর্যন্ত।এদিনের সাইকেল যাত্রা ও অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন ক্যানিং-১ ব্লক সভাপতি তৃণমূলের শৈবাল লাহিড়ী,জেলা পরিষদের সদস্য সুশীল সরদার,ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল,পঞ্চায়েতের প্রধান উপ প্রধান,পঞ্চায়েত সদস্যরা প্রমূখ।এদিন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস এবং ক্যানিং-১ ব্লকের সভাপতি তৃণমূলের শৈবাল লাহিড়ীর নেতৃত্বে অভিনব ভাবে সাইকেল যাত্রার মাধ্যমে কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারের পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায় এবং অবস্থান বিক্ষোভ করেন।


এদিনের সাইকেল যাত্রা ছিল চোখে পড়ার মতন।ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক পরেশ রাম দাস বলেন কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি,পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সাইকেল যাত্রা স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই।পাশাপাশি এই অবস্থান বিক্ষোভ।দেশের প্রধান নরেন্দ্র মোদি বলে ছিলেন আচ্ছে দিন আগেয়া।কিন্তু আচ্ছে দিন এখনও আসেনি।বরং দিনের পর দিন পেট্রোপন্যের,রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক বেড়েই চলছে।তারই প্রতিবাদে এই সাইকেল যাত্রা এবং অবস্থান বিক্ষোভ।পাশাপাশি এদিন দুপুরে বাসন্তী বিধানসভা কেন্দ্রের  চৌমাতা এলাকায় কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারের  রান্নার গ্যাস ও জ্বালানি তেলের অস্বাভাবিক  মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।আর এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.