এইচডিএফসি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন বিরবাহা
দি নিউজ লায়ন; শনিবার ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এর বাণী ভবন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এইচডিএফসি ব্যাংকের ঝাড়গ্রাম শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান দুর্গেশ মল্লদেব, এইচডিএফসি ব্যাংকের রঞ্জিত গুপ্তা সহ আরো অনেকে।
বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন এখন অক্সিজেনের সমস্যায় মানুষকে ভুগতে হচ্ছে। আমরা অক্সিজেনের অভাব বোধ করছি। তাই বেশি করে গাছ লাগানোর প্রয়োজন। এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করায় তিনি তাদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি সর্বস্তরের মানুষকে খোলা জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান ।এছাড়াও পরিবেশকে সঠিক রাখার জন্য গাছ লাগানোর প্রয়োজন বলেও তিনি জানান।
এইচডিএফসি ব্যাংক এর পক্ষ থেকে রঞ্জিত গুপ্তা বলেন পশ্চিমবঙ্গের প্রতিটি এইচডিএফসি ব্যাংকের শাখার পক্ষ থেকে শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন এলাকার ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা হবে বলে তিনি জানান ।তিনি আরো বলেন যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্যাংক কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার বিভিন্ন ধরনের শতাধিক চারাগাছ লাগানো হয় বলে তিনি জানান। সেইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে লাগানো চারাগাছ গুলিকেও বড় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

Post a Comment