নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;  ঝাড়গ্রাম শহরে বেআইনিভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য গোপনে বিক্রি করছে কয়েকজন বলে গোপন সূত্রে জানতে পারে ঝাড়্গ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে নিষিদ্ধ মাদকদ্রব্যের মূল পান্ডার নাম। শুক্রবার গভীর রাতে নিষিদ্ধ মাদকসহ পিংকি বিশাল ওরফে সোনালী বিশাল নামে নিষিদ্ধ  মাদক চক্রের মূল পান্ডা কে ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী থেকে গ্রেপ্তার করে ঝাড়্গ্রাম থানার পুলিশ ।শনিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।


 ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর মাদকচক্রের মূল পান্ডা পিংকি বিশাল নামে ওই মহিলাকে দুই দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ঝাড়্গ্রাম থানার পুলিশ ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আর কারা নিষিদ্ধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে ।


 ঝাড়গ্রাম শহরে যাতে নিষিদ্ধ মাদকদ্রব্য কেউ বিক্রি না করে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ঝাড়্গ্রাম থানার পুলিশ। অল্প বয়সের যুবকরা নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন করে বিপথে চলে যাচ্ছে ।সেই যুবকদের সমাজের মূল স্রোতে ফেরাতে ঝাড়্গ্রাম থানার পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে ।তাই ঝাড়্গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহর জুড়ে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য যারা বিক্রি করছে তাদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। ঝাড়গ্রাম পুলিশের লক্ষ্য ঝাড়গ্রাম শহরকে নিষিদ্ধ মাদকদ্রব্য মুক্ত করে গড়ে তোলা। ঝাড়্গ্রাম থানার পুলিশের এই উদ্যোগে খুশি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.