বেআইনি অনুপ্রবেশের দায়ে চার আফ্রিকান ফুটবলার গ্রেপ্তার - The News Lion

বেআইনি অনুপ্রবেশের দায়ে চার আফ্রিকান ফুটবলার গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ  বেআইনি অনুপ্রবেশের দায়ে চার আফ্রিকান ফুটবলার গ্রেপ্তার। ফের প্রশ্নচিহ্নের মুখে চিকেন নেক শিলিগুড়ি সংলগ্ন সীমান্তের নিরাপত্তা! জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় আফ্রিকান চার যুবক শিলিগুড়ির অদূরে পানিট্যাঙ্কি এলাকায় শিলিগুড়ির বাস ধরার জন্য আসে। চেহারাপত্তর দেখে সন্দেহ হয় এলাকার খোঁচরদের। খবর যায় সশস্ত্র সীমা বলের এক নম্বর ব্যাটলিয়নে। এরপরই এসএসবি অভিযানে নেমে তল্লাশি চালায়। 


তল্লাশি চালিয়ে হাতেনাতে চার যুবককে আটক করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে এসএসবি জানতে পারে দেশে প্রবেশের কোনো বৈধ নথি তারা পেশ করতে পারেনি। জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে তারা চারজনই ফুলবল খেলোয়াড়। আফ্রিকার নাগরিক। তারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। ভারতে প্রবেশের পাসপোর্ট তাদের কাছে নেই। কিভাবে এই চার আফ্রিকান যুবক ভারতে প্রবেশ করলো? নকশালবাড়ি সীমান্তকে ব্যবহার করেই তারা শিলিগুড়িকে করিডর হিসেবে ব্যবহারের জন্য প্রবেশ বলেই অনুমান পুলিশের। 


ইতিপূর্বে নকশালবাড়ি সীমান্তের মাদক সহ নেশা সামগ্রী সীমান্ত পেড়িয়ে খোলা পাচার চক্রের সন্ধান  মিলেছে । বেআইনী প্রবেশের ক্ষেত্রেও নকশালবাড়ি সীমান্তকে ব্যবহার নতুন নয়। আর এসবই হচ্ছে সীমান্ত নিরাপত্তা বাহিনীর নাকের ডগায়। যা নিয়ে  সীমান্ত নিরাপত্তার বাহিনীর দিকেও আঙ্গুল উঠছে। এদিন চার আফ্রিকান যুবককে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের নাম আলেক্সিস ইস্মাইল ইফা(২০),ডিজিংগি মোহম্মমদু মুসি(১৯),বিগুই বিলিমি(২২), আবান্দা আঞ্জাউপ(২৩)। ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.