এবারেরও গড়ালো না মাহেশের রথের চাকা - The News Lion

এবারেরও গড়ালো না মাহেশের রথের চাকা

 


দি নিউজ লায়নঃ  ভারতের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে বহু কাল থেকেই একটা উন্মাদনা ছিল ভক্তদের মধ্যে । কিন্তু করোনা আবহে সেই উন্মাদনা এখন অতীত। সরকারি নির্দেশ মেনে গত বছর থেকে স্থগিত হয়েছে বিখ্যাত এই রথযাত্রা। বিগত বছর গুলির মতো, রথে চেপে  জগন্নাথ, বলরাম,সুভদ্রা মাসীর বাড়ি যায় নি। 


তার পরিবর্তে নারায়ণ শীলা খন্ড  গিয়েছিল মাসীর বাড়ি। ঠিক সেই রিতি মেনেই  এবারেও নারায়ণ  শীলা গেলো  মাসীর বাড়ি। গত বছরের মতো এবারেও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় পায়ে হেঁটে মাসির বাড়ি যান নারায়ন শীলা নিয়ে। একে বারে আড়ম্বরহীন পরিবেশে জগন্নাথ বাড়ি থেকে মাসীর বাড়ি প্রায় এক কিলোমিটার হেঁটে নারায়ন শিলাকে মাসির বাড়ি পৌছে দিলেন সাংসদ। 


২০১৯ সালে মাহেশের এই জগন্নাথ মন্দির ও তার আশেপাশে সৌন্দর্যানের জন্য অর্থ বরাদ্দ করেছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ইতিমধ্যেই নবরূপে সেজে উঠেছে  জগন্নাথ মন্দির সহ গোটা চত্তর।জিটি রোডে নির্মিত করা হয়েছে বিশালাকার গেট। মন্দিরের এই নবরুপ আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিকে করোনা আবহে অতি ভক্তসমাগম  সামাল দিয়ে ইতিমধ্যেই পুলিশি নজরদারি ছিল ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.