ঝাড়গ্রামে টোটো তে চেপে মাসি বাড়ি গেলেন জগন্নাথ ,বলরাম ও সুভদ্রা - The News Lion

ঝাড়গ্রামে টোটো তে চেপে মাসি বাড়ি গেলেন জগন্নাথ ,বলরাম ও সুভদ্রা

 


দি নিউজ লায়নঃ  করোনা পরিস্থিতির জন্য এবছর রথের চাকা রাস্তায় গড়েনি ।ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশ মেনে রথযাত্রা উৎসবের আয়োজন  এবার বাতিল করে দিয়েছে ঝাড়গ্রাম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নৃপেন পল্লী এলাকার বাসিন্দারা। কেবল মাত্র তারা নিয়ম মেনে পূজার আয়োজন করে।


 কিন্তু রথের চাকা না গড়ায় জগন্নাথ বলরাম সুভদ্রা কে টোটো তে করে মাসি বাড়ি পাঠানো হয়। আবার মাসির বাড়ি থেকে টোটো তে করে তাদের ফেরত আনা হবে । ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। সেই বিধিনিষেধ মেনে চলার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের প্রতিটি বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে। 


ঝাড়গ্রাম শহরের বেশ কয়েকটি এলাকাকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তাই ঝাড়গ্রাম শহরে এবছর রথের চাকা গড়েনি। নিয়ম মেনে কেবলমাত্র পুজো করা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার।সেইসঙ্গে রথযাত্রা উপলক্ষে রথের বদলে টোটো তে করে মাসি বাড়ির উদ্দেশ্যে সোমবার রওনা হলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.