মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 3
দি নিউজ লায়ন; মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হল। মৃত তিন জনই মহিলা। দু্র্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। সবার বাড়ি পূর্ব বর্ধমানের গলসির লোহার পাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় ২ নম্বর জাতীয় সড়ক ধরে গলসি থেকে গলিগ্রামে মাঠের কাজে করতে যাচ্ছিলেন চারজন।
ওই সময় গলসি ও গলিগ্রামের মাঝামাঝি জায়গায় পিছন থেকে কোন একটি বেপরোয়া গাড়ি তাদের পিষে দেয়। খবর পেয়ে দ্রুত গলসী থানার পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন। মৃতদের নাম শিউলি লোহার (২৮), গায়ত্রী বাগ বয়স (৫০) ও তাঁর মেয়ে জবা (২৪)। এখনো চিকিৎসা চলছে রুমা লোহার (৩৫) নামে এক মহিলার। এই ঘটনায় ঘাতক গাড়ি ও চালকে খুঁজছে পুলিশ।

Post a Comment