সরকারী ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, অভিযুক্তের বাড়িতে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের আক্রমণ
দি নিউজ লায়নঃ সরকারী ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা,অভিযুক্ত অপর্না দা র বাড়ীতে ঢুকে তাকে ও তার স্বামীকে শুধু বেধড়ক মারধরই নয়,রীতিমতো বাড়ীতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালো গোষ্ঠীর মহিলারা। ,ভাঙচুর করা হলো অভিযুক্তের স্বামী সউজিত কুমার দা র বাইক।
গোষ্ঠীর নাম করে ঋণের সুবিধাভোগীদের যাবতীয় নথি আটকে রেখে টেটিখোলা অঞ্চলের বাসিন্দা অর্পনা দা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতেন কিন্তু গোষ্ঠীর মহিলারা তা জানতেন না। পরে তা ব্যাংকের মাধ্যমে জানতে পারেন ক্ষুব্ধ মহিলারা। একাধিক বার টাকা চাওয়া হলেও কোনো সদুত্তর না মেলায় অভিযুক্তর বাড়ি ভাঙচুর শুরু করে গোষ্ঠীর মহিলার রবিবার বিকালে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment