সুন্দরবন সীমান্তে পুলিশের মাদক বিরোধী মিছিল
সুন্দরবন সীমান্তে পুলিশের মাদক বিরোধী মিছিল,হাতে ফেস্টুন ব্যানার নিয়ে পথে নামলেন এসপি থেকে শুরু করে পুলিশ অফিসাররা। সকলেই এক সুরে সুর মেলাতে দেখা গেল এই মিছিলে। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বসিরহাট হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া সন্দেশখালি হাসনাবাদ সহ মোট ১১, টা থানা আজ বিশ্ব মাদক বিরোধী র্যা লি করেন।
একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন বিভিন্ন রাস্তায় পুলিশের মাদক বিরোধী মিছিল। পাশাপাশি বসিরহাট মহকুমা আইনি সহায়তা কমিটির পক্ষ থেকে মিছিল বের করেন প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার ছিল। এদিন মানুষকে সচেতন করতে হাতে প্ল্যাকার্ড বিভিন্ন সচেতনামূলক বার্তা দেন পুলিশ আধিকারিকরা। নেশা ছাড়ুন সুস্থ সমাজ গড়ুন, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ।
এই বর্ণাঢ্য মিছিলে ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থামসকে, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, পুলিশ আধিকারিক অনিল সাউ, লিটন রক্ষিত সহ পুলিশ কর্মীরা।
Post a Comment