কালিন্দী নদীর বাঁধ মেরামতি কাজে স্থানীয় প্রশাসন - The News Lion

কালিন্দী নদীর বাঁধ মেরামতি কাজে স্থানীয় প্রশাসন

 


দি নিউজ লায়ন;  কালিন্দী নদী বাঁধে ফাটল, মেরামতি কাজে স্থানীয় প্রশাসন। গত কয়েকদিন আগে নবান্ন থেকে সতর্কতাঃ জারি করেছিল নদীতে বান আসতে পারে, পূর্ণিমার ভরা কোটাল পুনরায় নদী প্লাবিত হল। ফাটল দেখা দিল বাধে রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রত্যয়ান্ত সুন্দরবনের মানুষের, আতঙ্কে রাত কাটাতে হচ্ছে বানভাসি মানুষের।


বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যা ন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের আমেরিয়া গ্রামে প্রায় ৩০০, ফুট কালিন্দী নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে, গতকাল শুক্রবার রাত্রিবেলা নদীর জোয়ারের জল এত পরিমান বেড়ে গিয়েছিল যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে কালিন্দী নদী বাঁধ ।আজ শনিবার সকাল থেকে কাজে হাত লাগিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন।


 মাটির বস্তা, বাশ,প্লাস্টিক ইট দিয়ে বাধের কাজ শুরু হয়েছে। যেহেতু আজ শনিবার ২৬শে, মে নবান্ন থেকে সর্তকতা জারি করা হয়েছে, নদীতে বান আসতে পারে,তার জন্য সকাল থেকে বাধ মেরামতের কাজে হাত লাগিয়েছে পঞ্চায়েত।দ্রুত বাধ মেরামতি করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন,যাতে বড় বিপর্যয় না হয় ।তার জন্য সব রকম ভাবে কালিন্দী নদীর বাঁধ মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একে যশের আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি এখনো বিস্তীর্ণ সুন্দর মনের মানুষ।  


আবার নতুন করে যদি নদীতে বান আসে তাহলে আরো ভয়ঙ্কর হবে এইসব এলাকাগুলো। এখনো বেশ কিছু গ্রামে নোনা জল ঢুকে রয়েছে। তার ওপর নতুন করে কালিন্দী নদীর পারের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গতকাল শুক্রবার রাত্রিবেলা জোয়ারের জল এত পরিমান বেড়ে গিয়েছিল যার কারণে নদী বাঁধের ফাটল দেখা দিয়েছে, তাই নতুন করে চিন্তার ভাঁজ সুন্দরবনের মানুষের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.