নয়াগ্রামে হাতির হাত থেকে প্রাণে বাঁচল একটি গাড়ির চালক ও খালাসী - The News Lion

নয়াগ্রামে হাতির হাত থেকে প্রাণে বাঁচল একটি গাড়ির চালক ও খালাসী


দি নিউজ লায়ন;    সোমবার প্রকাশ্য দিবালোকে একটি দাঁতাল হাতি তাণ্ডব চালালো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ৯ নম্বর রাজ্য সড়কের নিগুই এলাকায়। যার ফলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ওই রাস্তায় বন্ধ থাকে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় হাতিটি জঙ্গলের দিকে যায়। হাতি জঙ্গলের যাওয়ার পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু করে।


সোমবার সকালে একটি ধান বোঝাই ডাম্পার গাড়ি নয়াগ্রাম এর দিকে যাওয়ার সময় নয়াগ্রাম থানার নিগুই এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কে ওই গাড়ির সামনে চলে আসে একটি দাঁতাল হাতি। কোনোক্রমে রাস্তার উপর গাড়ি ফেলে দিয়ে ওই গাড়ির চালক ও খালাসী প্রাণ ভয়ে ছুটে পালায়। যার ফলে তারা হাতির হামলার হাত থেকে রক্ষা পায় এবং প্রাণে বেঁচে যায়। এরপরে একটি ছোট গাড়ি ও সামনে চলে আসে ।সেই গাড়ির চালক ও গাড়ি ফেলে পালিয়ে যায়।


 প্রায় দু'ঘণ্টা ধরে তাণ্ডব চালায় দাঁতাল হাতিটি ।স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জানায় স্থানীয় বন দপ্তরের আধিকারিক কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা ।তারা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায়  হাতিটিকে রাস্তার উপর থেকে জঙ্গলের দিকে পাঠায়। তারপর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু করে। যেভাবে প্রকাশ্য দিনের বেলা রাস্তার উপর দাঁড়িয়ে হাতি তাণ্ডব শুরু করেছে তাতে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন ।তারা বন দফতর কে ওই এলাকায় নজরদারি করার জন্য আবেদন জানিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.