হিন্দু বোনকে বাঁচাতে রক্ত দিলেন মুসলিম ভাই
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের দহিজুড়ি গ্রামের বাবুভাই স্টোর্সের মালিক মহম্মদ রফি বাবু জল ঝড়কে উপেক্ষা করে লালগড়ের কিডনি রোগে আক্রান্ত অঞ্জু বেজ কে ডায়ালিসিসের জন্য A(–) রক্ত দান করলেন মঙ্গলবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এসে। কিডনি আক্রান্ত হওয়ায় লালগড়ের বাসিন্দা অঞ্জু বেজ এর ডায়ালিসিস এর সময় রক্তের প্রয়োজন হয়।
ওই গ্রূপের রক্তের জন্য বহু চেষ্টা করেও কোথাও পায়নি তার পরিবার। অবশেষে বিষয় টি জানতে পেরে দহিজুড়ি গ্রামের মহম্মদ রফি বাবু মঙ্গলবার রক্ত দান করতে এগিয়ে আসে ।তার এই উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষ খুশি। যেভাবে হিন্দু বোনকে বাচানোর জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি রক্তদান করতে এগিয়ে এসেছেন তা অতি প্রশংসনীয় বলে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।মহম্মদ রফি বাবু বলেন মানুষ হিসাবে একজন মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকেরই উচিত ।
তাই কে কোন ধর্মের মানুষ তা জানার প্রয়োজন নেই। একজন অসহায় মানুষকে বাঁচানোর জন্য একজন মানুষ হিসাবে আমি রক্ত দান করেছি ।সেই সঙ্গে তিনি অঞ্জু বেজ এর দ্রুত আরোগ্য কামনা করেন।আগামী দিনেও এভাবেই আমি মানুষের পাশে থেকে মানুষকে বাঁচানোর জন্য রক্ত দান করব বলে তিনি জানান। অঞ্জু বেজ এর পরিবারের পক্ষ থেকে মহম্মদ রফি বাবু কে ধন্যবাদ জানানো হয়। যেভাবে হিন্দু বোনকে বাঁচানোর জন্য মুসলিম ভাই হিসাবে রক্ত দান করলেন মহম্মদ রফি বাবু তার বিরল তম ঘটনা বলে স্থানীয় বাসিন্দারা জানান।

Post a Comment