শিলিগুড়িতে প্রস্তুত মা ও শিশুদের কেয়ার সেন্টার - The News Lion

শিলিগুড়িতে প্রস্তুত মা ও শিশুদের কেয়ার সেন্টার

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়িতে তৃতীয় ঢেউয়ের মাথায় রেখেই স্বাস্থ্যদপ্তরের তরফে প্রস্তুত মা ও শিশুদের কেয়ার সেন্টার। শিলিগুড়ি মাটিগাড়ার কাছে যীশু আশ্রমে ৩০শয্যা বিশিষ্ট এই সেফহোমে থাকছে অক্সিজেন সিলিন্ডার,  কনসেনট্রেটর সহ যাবতীয় ব্যবস্থা। প্রথমে এটি মহিলাদের জন্য চালুর কথা ভাবা হলেও পরবর্তীতে কোভিড গ্র্যাফ নিম্নমুখী হওয়ায়  শিশুদের জন্য প্রস্তুত করা হচ্ছে সেফহোমটিকে।


 সোমবার সেফটি চূড়ান্ত প্রস্তুতির পর তা সরেজমিনে খতিয়ে দেখে জেলাশাসক এস পুনম বল্লম জানান কোভিড গ্র্যাফ এখন নিম্নমুখী। ৮০%শয্যা ফাঁকা রয়েছে হাসপাতালগুলিতে। সেফহোম গুলিও প্রায় ফাঁকা। তবে বিশেষজ্ঞরা দ্বিতীয় তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন পাশাপাশি কিছু  দেশে ইতিমধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে তাই কিছুটা আগেভাগে প্রস্তুত থাকছে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.