নেশা মুক্তি কেন্দ্র থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
দি নিউজ লায়ন; নেশা মুক্তি কেন্দ্র থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। নেশামুক্তি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। ছেলের মৃত্যুর জন্য নেশা মুক্তিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে পরিবার। মৃত যুবকের নাম সুমন ব্যানার্জি (২২)। বাগডোগড়ার গোসাইপুর নিবাসী। শিলিগুড়ি প্রধান নগরের একটি নেশামুক্তি কেন্দ্রে বেশ কিছুদিন আগে ভর্তি করা হয় তাকে। সম্প্রতি সে চারদিন আগে নিজ বাড়িতেও যায় সে বিষয়েও কোন খবর ছিল না নেশা মুক্তি কেন্দ্রের কাছে।
আচমকা বাড়িতে গিয়ে ছেলের হাজিরাতে চমকে ওঠে পরিবার। দুদিন পর বাড়ি থেকে ফের নেশামুক্তি কেন্দ্রে চলে আসে। আর এরপরই রবিবার বিকেল নাগাদ ছেলের আত্মহত্যার খবর পৌঁছায় পরিবারের কাছে। নেশামুক্তি কেন্দ্রের বার্থরুমে যুবকেট ঝুলন্ত দেহ মেলে। আর এখানেই নেশা মুক্তি কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ম। যেখানে প্রবল নেশাসক্ত ব্যক্তিদের ২৪ঘন্টার দেখভালের দাবি করে কেন্দ্র গুলি। নেশায় আসক্ত ব্যক্তিরা কোনোরকম বড় দুর্ঘটনা যাতে না ঘটান তাদের সর্বক্ষণ একজন বিশেষজ্ঞ সহায়কের প্রয়োজন তার কারণেই নেশা কেন্দ্রের নেশাসক্ত ব্যক্তিদের পাঠান পরিবারের সদস্যরা। সেখানে কিভাবে একজন রুগী সকলের চোখের অলক্ষে বাথরুমে গিয়ে গলায় ফাঁস লাগলো। সেসময় কেন্দ্রের রোগীর দায়িত্বে থাকা কর্মীরা কোথায় ছিলেন?
পরিবারের অভিযোগ ছেলেকে নেশা মুক্তি কেন্দ্র পাঠালেও তার স্বাস্থ্যের কোন রকম উন্নতি হয়নি। পাল্টা নেশাদ্রব্য সরবরাহ করা হতো কেন্দ্রের ভেতরে। পাশাপাশি সেখানকার কর্মীরাই ছেলেকে মেরে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পরিবারে। ঘটনার পর পরিবারের তরফে নীরেন রায় ও এলাকার বাসিন্দারা ওই নেশা মুক্তি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ। পুলিশ জানায় বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ মিলন করে নেশা মুক্তি কেন্দ্র থেকে পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে পরিবারের তরফে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামছে পুলিশ। প্রধান নগর থানায় উচ্চপদস্থ আধিকারিক জানান নেশা মুক্তি কেন্দ্র স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সোসাইটি এক্টে রেজিস্ট্রেশন দেওত হয় নেশামুক্তি কেন্দ্রগুলিকে তা ঠিকঠাক রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।

Post a Comment