শিলিগুড়িতে ধূমপানের ওপর লাগাম টানতে স্মোকিং জোন - The News Lion

শিলিগুড়িতে ধূমপানের ওপর লাগাম টানতে স্মোকিং জোন

 


দি নিউজ লায়ন;  খোলামেলা ধূমপান রুখতে শিলিগুড়ি শহরের জনবহুল এলাকাগুলিতে স্মোকিং জোন তৈরি করে দেবে শিলিগুড়ি পুরনিগম। শহরের মাল্টিপ্লেক্স, শপিং মল, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের মতো জনবহুল মোট ৭-৮ জায়গাকে চিহ্নিত করে স্মোকিং জোন তৈরি করা হবে। ধূমপান ধূমপায়ী ব্যক্তির পাশাপাশি আশপাশের মানুষের ক্ষেত্রেও ক্ষতিকর। বর্তমানে কোভিড কালে ফুসফুসের সংক্রমনে ভুগছেন অনেকেই তাই সেক্ষেত্রে ধূমপানের ধোঁয়ায় সমস্যায় পড়তে হতে পারে নন স্মোকার ও বয়স্ক ব্যক্তিদের। 


আইনের মারপ্যাঁচে প্রকাশ্যে ধূমপানের উপর একাধিক বিধিনিষেধ থাকলেও। নির্দিষ্ট স্মোকিং জোন না থাকায় তা মোতায়েনে বাধা হয়ে পড়ে। শিলিগুড়ির এক দুটো শপিংমলে স্মোকিং জোন থাকলেও অধিকাংশতেই তা নেই। পরিচালনার অভাবে আবার সেই স্মোকিং জোন ব্যবহারে আগ্রহ হারিয়েছে স্মোকারেরা। তাই শহরের জনবহুল এলাকাগুলি চিহ্নিতকরন করে সেখানে স্মোকিং জোন বা এরিয়া তৈরি করে প্রকাশ্য ধূমপানের ওপর রাশ আনতে চাইছে পুরনিগম।  


তামাকের ধোয়া যাতে সেই জোন থেকে প্রাথমিক ফিল্টারিংয়ের মাধ্যমে বাইরে উন্মুক্ত বাতাসে মেশে সেভাবেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে। শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার জানান কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে। আপাদত পাইলট প্রজেক্টের আকারে শহরের বেশ কিছু জায়গায় স্মোকিং জোন বা এরিয়া তৈরি করা হবে। পরবর্তীতে মানুষের কাছে ভালো সাড়া মিললে জনসমাগম রয়েছে সেসমস্ত এলাকা গুলিতেই স্মোকিং জোন তৈরি করবে পুরনিগম। তিনি জানান কোভিড সেরে উঠলেও অনেকের মধ্যেই দীর্ঘমেয়াদী ফুসফুসের সংক্রমণ তৈরি হয়েছে ধূমপানের ধোঁয়ায় তাদের সমস্যায় যাতে না হয় সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে স্কুল কলেজের সামনে ধূমপায়িদের দেখে ছোট ছোট ছেলেমেয়েরা সুখটানে আকৃষ্ট হয়ে পড়ে এতে আগামী প্রজন্মের মধ্যে কিছুটা হলেও ধূমপানের সংখ্যা কমবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.