বার্লার বিরুদ্ধে এফ আই আর দায়ের করল তৃণমূল - The News Lion

বার্লার বিরুদ্ধে এফ আই আর দায়ের করল তৃণমূল


 

দি নিউজ লায়ন;   বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি সাংসদ জন বার্লা - এই অভিযোগকে এবার বার্লার বিরুদ্ধে এফ আই আর দায়ের করল তৃণমূল। দিনহাটা থানায় এফআইআর দায়ের হয়েছে। এই লিখিত অভিযোগ দায়ের করেন দিনহাটার তৃণমূল নেতা ও আইনজীবী জাকারিয়া হোসেন। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের শান্তিকে নষ্ট করতে চাইছেন বার্লা। তিনি বাংলা ভাগ করতে চাইছেন উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করতে চাইছেন তিনি এমন মন্তব্য করছেন যাতে উত্তরবঙ্গ জুড়ে অশান্তির পরিবেশ তৈরী হতে পারে। 



তাই বিজেপি সাংসদের বিরুদ্ধে আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হোক। বস্তুত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর লাগাতার উত্তরবঙ্গ কে বাংলা থেকে পৃথক করার দাবি জানিয়ে আসছেন বিজেপি সাংসদ। সম্প্রতি আলিপুরদুয়ার ও কোচবিহারে এসে উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের দাবিতে সওয়াল করেন। এলাকার সন্ত্রস্ত মানুষ এই দাবি জানিয়েছেন বলে তিনি জানান। আলাদা রাজ্য গঠনের দাবিকে নিয়ে তিনি দিল্লী ও রাজ্যের নেতাদের কাছে দরবার করবেন বলেও জানান। জন বার্লার মন্তব্যের করা বিরোধিতা করে তৃণমূল। 


এবার বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। কোচবিহার জেলা তৃণমূলের স্পষ্ট বক্তব্য কোন অবস্থাতেই উত্তরবঙ্গ কে বাংলা থেকে আলাদা করার চক্রান্ত বরদাস্ত করা হবে না অশান্তি পাকাতে চাইছে বিজেপি উত্তরবঙ্গ কে উত্তপ্ত করতে চাইছে এই ষড়যন্ত্র কোন অবস্থাতেই মেনে নেবে না তৃণমূল প্রয়োজনীয় সমস্ত রকম আইনি পদক্ষেপ নেয়া হবে এরই প্রথম ধাপ হিসেবে এফআইআর দায়ের হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.