ভরসন্ধ্যায় বাড়ির মধ্যে থেকে এক বৃদ্ধার দুর্গন্ধযুক্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; মুর্শিদাবাদের বহরমপুর এর কাশিমবাজারের পাতালেশ্বর এলাকায় ভরসন্ধ্যায় বাড়ির মধ্যে এক বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো । করোনার আতঙ্কে প্রতিবেশীরা কেউই বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর এলাকার লোকজন পুলিসকে খবর দেন।
পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম বাসন্তী চক্রবর্তী (৭৯)। তিনি বাড়িতে একাই থাকতেন। শনিবার পাড়ায় থাকে তাঁকে শেষবারের মতো দেখা গিয়েছিল। ওই বৃদ্ধা অসুস্থতার কারণেই মারা গিয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ব্যাপক।

Post a Comment